Views:
রিংটোন বা ওয়েলকাম টিউন হিসাবে আপনার মোবাইল ফোনে হিন্দি, ভারতীয় বাংলা চলচ্চিত্র বা উপমহাদেশের অন্য কোনো দেশের সিনেমার গান ব্যবহার থেকে ‘বিরত’ থাকতে বলেছে হাই কোর্ট।
মোবাইল ফোনের ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ এসব গান ও সুর ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে বলে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী জানান।
বিটিআরসির চেয়ারম্যানসহ মোবাইল অপারেটরদের চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এসকে শাহেদ আলী মোবাইল ফোনের রিংটোন, ওয়েলকাম টিউন ও অন্যান্য ‘ভ্যালু অ্যাডেড সার্ভিসে’ হিন্দি বা উপমহাদেশের অন্য দেশের গান ব্যবহারের বৈধতা চ্যালেঞ্জ করে গত জুনে এই রিট আবেদন করেছিলেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম







