your technology tune

জেনে নিন স্মার্ট হওয়ার সহজ কিছু উপায় ।

Views:
কলেজ,বন্ধুদের আড্ডা বা কাজের জায়গায় সবাই কি আপনাকে আনস্মার্ট বলে প্রতিনিয়ত খোঁটা দিচ্ছে? একটু শান্ত বা চুপচাপ বলে আপনাকে যদি কিছুজন আনস্মার্ট ভাবেন তাহলে ঘাবড়ানোর একদম কিছু নেই। আজকের দুনিয়ায় পায়ে পা মিলিয়ে চলার জন্য স্মার্ট থাকা খুবই দরকার। আর স্মার্ট হওয়া আহামরি খুব শক্ত কোন বিষয় নয়। আপনি যাতে অল্প সময়ের মধ্যেই স্মার্ট হয়ে উঠতে পারেন তাই আপনার জন্য রইল কিছু টিপস।এই টিপসগুলির প্রতিনিয়ত অভ্যাস আপনাকে অবশ্যই স্মার্ট করে তুলবে।

 ১) প্রথমেই রোজ সংবাদপত্র পড়ুন। এর থেকে আপনি পৃথিবীর কোথায় কি ঘটছে সেই খবর প্রতিনিয়ত রাখতে পারবেন। আপনার জানার পরিধি বাড়লেই স্মার্ট হওয়ার পথে বেশ কিছুটা এগিয়ে যাবেন আপনি।
২) প্রতিদিন যেকোন ১০টি বিষয়ে ভাবনা চিন্তা করুন। এরফলে আপনার মস্তিষ্ক একসঙ্গে অনেকগুলি কাজ করতে সক্ষম হবে, যা মস্তিষ্কের কাজ করার ক্ষমতা বাড়াবে।
৩) নতুন কোন তথ্য জানতে পারলে তা এককথায় বিশ্বাস করবেন না। বিষয়টি নিয়ে পক্ষে এবং বিপক্ষে ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্তে পৌঁছে তবেই সেটি মানুন।
৪) আত্মবিশ্বাস তৈরি করুন। কারুর কোন এক দুটো কথায় নিজের ধারনা বা বিশ্বাস পরিবর্তন করবেন না। কখনোই মনে করবেন না আপনি কিছু জানেন না। তবে অবশ্যই কোন বিষয় সম্পর্কে আপনার ভ্রান্ত ধারনা থাকলে সেটা পরিবর্তন করার চেষ্টা করুন।
৫) টেলিভিশনে বিনোদন মূলক অনুষ্ঠানের পাশাপাশি শিক্ষামূলক অনুষ্ঠান দেখে তার থেকে নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করুন।
৬) আপনার যে বিষয়ে দুর্বলতা তা কারুর সামনে প্রকাশ হতে দেবেন না। বাড়িতে নিজের অবসর সময়ে যা নিয়ে আপনার দুর্বলতা তাকে ঘষেমেজে নিজের সক্ষমতায় আনার চেষ্টা করুন।
৭) আয়নার সামনে দাঁড়িয়ে স্মার্টলি কথা বলার অভ্যাশ করুন। কিছু ভুল হলে থেমে না গিয়ে বারং বার অভ্যাস করে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে।
৮) মানসিক দুর্বলতাকে সরিয়ে দেওয়ার জন্য সবার আগে বেশ কিছু মেডীটেশন এবং ব্যায়াম শিখে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে তা করুন। মেডিটেশন করলে মানসিক দুর্বলতা সবার আগে কমে যায়।
৯) দাবা, ওয়ার্ড গেম এই ধরনের খেলা দেখুন এবং শিখুন। এই খেলাগুলিকে স্মার্ট গেম বলা হয়, এরফলে আপনার নিজের প্রতি বিশ্বাস বাড়বে যা স্মার্টনেস আনান অন্যতম উপায়।
১০) নতুন যা কিছু শিখছেন তার একটি তালিকা তৈরি করুন। তাহলে বিষয়গুলি মাথায় স্থায়ী হয়ে যাবে এবং আপনি সহজে এগুলি ভুলবেন না।
১১) নিজেকে অনলাইন নতুন বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করার চেষ্টা করুন। ব্লগ, সোশ্যাল সাইটোগুলির সঙ্গে যুক্ত হয়ে যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে।

আসাকরি সবাই স্মার্ট হতে পারবো।
ধন্যবাদ ।
সুত্রঃ bd24live.com
 
© TechsTune
Designed by BlogThietKe Cooperated with Duy Pham
Released under Creative Commons 3.0 CC BY-NC 3.0
Posts RSSComments RSS
Back to top